News71.com
 Bangladesh
 11 Apr 23, 08:14 PM
 83           
 0
 11 Apr 23, 08:14 PM

ভাঙ্গায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি।।অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ভাঙ্গায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি।।অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক :ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তায় গরুর বেপারিদের বহনকারী একটি পিকআপকে গাছ ফেলে আটকিয়ে ডাকাতির ঘটনায় জুয়েল তালুকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। 

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলালউদ্দিন ভূইয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, সোমবার (১০ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুয়াইর এলাকা থেকে জুয়েল তালুকদার নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। সে ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। জুয়েল ওই গ্রামের মোশারফ তালুকদারের ছেলে। তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চাইনিজ কুড়াল, চারটি রামদা, একটি করাত, ১টি ডেগার, দুটি মুখ বাঁধার কালো গেঞ্জির কাপড়, নগদ ১০ হাজার ৫'শ টাকা উদ্ধার করা হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন