News71.com
 Bangladesh
 11 Apr 23, 04:38 PM
 85           
 0
 11 Apr 23, 04:38 PM

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০।।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৩ হাজার ৪৪৫ ইয়াবা, ৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ২৮৫ গ্রাম হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ২৬ বোতল বিদেশি মদ ও ৩২ ক্যান বিয়ার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন