News71.com
 Bangladesh
 11 Apr 23, 04:37 PM
 102           
 0
 11 Apr 23, 04:37 PM

চকবাজারের সিরামিকের গোডাউনে আগুন।। নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চকবাজারের সিরামিকের গোডাউনে আগুন।। নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিউজ ডেস্কঃ  রাজধানীর চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি ভবনের পঞ্চম তলায় সিরামিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস থেকে ছয়টি ইউনিট। মঙ্গলবার (১১ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৌনে ১১টা দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন