News71.com
 Bangladesh
 11 Apr 23, 04:35 PM
 85           
 0
 11 Apr 23, 04:35 PM

তাপমাত্রা ৪২ ডিগ্রিতে ওঠার আশঙ্কা।।

তাপমাত্রা ৪২ ডিগ্রিতে ওঠার আশঙ্কা।।

নিউজ ডেস্কঃ দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও সাতদিন অব্যাহত থাকতে পারে। তবে এরই মধ্যে কোথাও কোথাও তীব্রতা বেড়ে থার্মোমিটারের পারদ উঠে যেতে পারে ৪২ ডিগ্রিতে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এমন তথ্য জানিয়েছে। তিনি বলেন, দেশের উপর দিয়ে চলমান মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপ প্রবাহ পরবর্তী সাত দিন অব্যাহত থাকতে 

পারে। এক্ষেত্রে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগে দু'এক জায়গায় বিক্ষিপ্তভাবে তীব্র (৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস) আকারে তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

 

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার (১২ এপ্রিল) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, কুঁড়িগ্রাম এবং নেত্রকোনা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন