News71.com
 Bangladesh
 11 Apr 23, 11:10 AM
 132           
 0
 11 Apr 23, 11:10 AM

ময়লার বিল নেওয়ার কথা বলে ডাকাতি।। গ্রেফতার ৪

ময়লার বিল নেওয়ার কথা বলে ডাকাতি।। গ্রেফতার ৪

নিউজ ডেস্কঃ রাজধানীর চকবাজার এলাকায় একটি বাসায় ময়লার বিল নেওয়ার কথা বলে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।গ্রেফতার ডাকাত চক্রের সদস্যরা হলেন- আজিজুল হক, মো. জিসান, রেজাউল করিম রেজা ও হাসনাইন।সোমবার (১০ এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি জানিয়েছেন। 

 

তিনি জানান, রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চকবাজার ৪১নং হাজী রহিম বক্স লেনের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। তবে এই ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার করা হয়।  এই ঘটনায় চকবাজার মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন