News71.com
 Bangladesh
 10 Apr 23, 05:52 PM
 109           
 0
 10 Apr 23, 05:52 PM

কুষ্টিয়ায় চারদিন পর বাস ‘ধর্মঘট’ প্রত্যাহার।।

কুষ্টিয়ায় চারদিন পর বাস ‘ধর্মঘট’ প্রত্যাহার।।

নিউজ ডেস্কঃ চারদিন পর কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনা রুটে বাস ‘ধর্মঘট’ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে বাস ধর্মঘটের চারদিনের মাথায় এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন। 

 

তিনি আরও জানান, দুপুর ১টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।  শ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে গত শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে কুষ্টিয়া-ফরিদপুর ও কুষ্টিয়া-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন নেতারা। এতে ফরিদপুর, ঝিনাইদহ, যশোর ও খুলনাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।  ধর্মঘটের কারণে কুষ্টিয়ার মজমপুর বাস ডিপো থেকে সোমবার সকাল থেকে খুলনা ও ফরিদপুরগামী কোনো বাস ছাড়েনি। তবে ধর্মঘট প্রত্যাহারের পর থেকে বাস ছাড়তে শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন