News71.com
 Bangladesh
 15 Jul 16, 04:35 PM
 379           
 0
 15 Jul 16, 04:35 PM

খুলনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 

নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় শামসুল হক রাজ (৩০) নামের এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি শামসুল হক রাজ নগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা প্রামানিক পাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। আড়ংঘাটা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হজরত আলী আজ শুক্রবার (১৫ জুলাই) সকালে রাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রংপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, গতকাল রাত ১০টার দিকে রংপুর ইউনিয়নের শলুয়া কালিবাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত রাজকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তার মৃত্য হয়। নিহতের মাথা ও পা’সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন