News71.com
 Bangladesh
 10 Apr 23, 05:48 PM
 103           
 0
 10 Apr 23, 05:48 PM

দুর্নীতি-দলবাজি নিয়ে কথা বলা বিএনপির সাজে না।।ইনু

দুর্নীতি-দলবাজি নিয়ে কথা বলা বিএনপির সাজে না।।ইনু

নিউজ ডেস্কঃ  জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজি এসব নিয়ে বিএনপির কথা বলা সাজে না। বিএনপি অতীতে ক্ষমতায় থাকা অবস্থায় কী করেছে সেটা আমরা সবাই জানি।  বিএনপির কয়জন নেতাকর্মী আইসিটি মামলায় কারাগারে আছে তার তালিকা চেয়ে হাসানুল হক ইনু বলেন, বিএনপি নির্বাচন বানচালের কথা বলছে, নির্বাচন না করার কথা বলছে, নির্বাচন কমিশনকে গালি দিচ্ছে। মাঠের বাইরে থেকে রেফারিকে গালাগালি না করে এবং রেফারির ভুলত্রুটি না ধরে মাঠে আসেন খেলেন, রেফারির ভুল ধরেন এবং প্রতিকার করেন তাতে দেশবাসীর লাভ হবে। 

 

সোমবার (১০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধনকালে একথা বলেন তিনি।  ইনু বলেন, বিএনপির সব কথার শেষ কথা হচ্ছে শেখ হাসিনার সরকারকে আগে উৎখাত করতে হবে। তারপর তারা নির্বাচন করবে, না হলে নয়। বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও সাংবিধানিক ধারা রক্ষা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই।  জাসদ সভাপতি ইনু আরও বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই যথা সময়ে নির্বাচন হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন