News71.com
 Bangladesh
 10 Apr 23, 05:45 PM
 76           
 0
 10 Apr 23, 05:45 PM

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনে সেতু সচিব ।।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনে সেতু সচিব ।।

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মঞ্জুর হোসেন।  সোমবার (১০ এপ্রিল) সকালে মহাসড়কের এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতু এলাকা পরিদর্শন করেন তিনি। এছাড়াও সাসেক-২ প্রকল্পের অধীনে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার মহাসড়কের চার লেনের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।

 

সেতু সচিব মঞ্জুর হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতু এলাকায় সার্বক্ষণিক টোল সচল রাখতে হবে। টোল আদায়ের কোনো মেশিন নষ্ট হলে যানজট নিরসনে ম্যানুয়াল পদ্ধতিতে টোল গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সততার সঙ্গে দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব পালন করতে হবে।  মহাসড়ক ও সেতুর ওপরে কোনো যানবাহন বিকল হলে তাৎক্ষণিক সেতু ও পুলিশের রেকারের মাধ্যমে তা অপসারণ করতে হবে। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ভূঞাপুর লিংক রোড হয়ে ঢাকার দিকে যেতে হবে। মহাসড়কে থ্রি হুইলারসহ ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। মহাসড়কে চলাচলকারী বালুর ট্রাক ঈদের আগে ও পরে পাঁচ দিন বন্ধ থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন