News71.com
 Bangladesh
 10 Apr 23, 02:23 PM
 112           
 0
 10 Apr 23, 02:23 PM

সংসদীয় কমিটির কাছে মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করতে হবে।। জিএম কাদের

সংসদীয় কমিটির কাছে মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করতে হবে।। জিএম কাদের

নিউজ ডেস্কঃ সংসদীয় কমিটির কাছে মন্ত্রণালয়ের জবাবদিহি যাতে নিশ্চিত হয় সে ব্যবস্থা করার প্রস্তাব করেছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপরনেতা জিএম কাদের। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর চতুর্থ দিনের আলোচনা অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে চলা অধিবেশনে জিএম কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের পরিববর্তে সংসদ সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করেছেন। বিরোধী দল থেকেও স্থায়ী কমিটির সভাপতি করেছেন এগুলো ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রী বলেছিলেন বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করা হবে। আমি প্রস্তাব করছি বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করলে ভালো হয়।   তিনি বলেন, মন্ত্রণালয়গুলোকে স্থায়ী কমিটির কাছে জবাবদিহির ব্যবস্থা থাকা দরকার। কিন্তু সেটা হচ্ছে না। দেখা যায় স্থায়ী কমিটি সুপারিশ করতে পারে। স্থায়ী কমিটি যে সুপারিশ করে মন্ত্রণালয় দেখে না। অনেক সময় যে প্রস্তাবগুলো পাঠানো হয় মন্ত্রণালয় সেটা একেবারেই দেখে না। কমিটি থেকে প্রস্তাব পাঠালে মন্ত্রণালয় দেখতে বাধ্য হবে এ ব্যবস্থা করা যেতে পারে। এটা বিশ্বের অন্যান্য দেশেও আছে, আমাদের দেশেও করা যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন