
নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল সী-বীচ এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যমানের ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, আজ ১৫ জুলাই শুক্রবার ভোরের দিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদের নেতৃত্বে খূরের মূখ বিওপির বিজিবি'র বিশেষ টহলদল গোপন সংবাদে সাবরাং মুন্ডার ডেইল সী-বীচ এলাকায় অভিযান চালায়। তখন এই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় একলাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে বলেছেন বিজিবি। উদ্ধার ইয়াবা বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধবংস করা হবে বলেছেন উদ্ধারকারী বিজিবি কর্মকর্তা।