
নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৯ এপ্রিল) সকাল ছয়টা থেকে সোমবার (১০ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভএগর উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৫ হাজার ৩৪২ পিস ইয়াবা, ৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৪৭১.৫ গ্রাম হেরোইন, ৭১ বোতল ফেনসিডিল ও ২০ বোতল দেশি মদ জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।