News71.com
 Bangladesh
 10 Apr 23, 10:48 AM
 106           
 0
 10 Apr 23, 10:48 AM

নতুন রাষ্ট্রপতির শপথ ২৪ এপ্রিল।।

নতুন রাষ্ট্রপতির শপথ ২৪ এপ্রিল।।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন।মন্ত্রিপরিষদ বিভাগ নতুন রাষ্ট্রপতির শপথ আয়োজনের সার্বিক প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষ্যে অতিথিদের আমন্ত্রণ জানানোর কার্যক্রম শুরু হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা জানায়, ২৪ এপ্রিল বেলা ১১টায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠিত হবে।

 

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ পূর্তি হবে আগামী ২৩ এপ্রিল। শপথ নিয়ে ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নব-নির্বাচিত মো. সাহাবুদ্দিন। গত ১৯ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই, প্রার্থিতা প্রত্যাহার শেষে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণের তারিখ ছিল। তবে বাছাইয়ে একক প্রার্থী থাকায় আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিনকে নির্বাচনী কর্তা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন