News71.com
 Bangladesh
 09 Apr 23, 08:11 PM
 97           
 0
 09 Apr 23, 08:11 PM

রামগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ।। বিএনপির ৩১৯ জনের নামে মামলা

রামগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ।। বিএনপির ৩১৯ জনের নামে মামলা

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। 

উপজেলা শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম লেদু মাল বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন ও পৌর বিএনপির আহ্বায়ক কামরুল হোসেনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে দুইশ থেকে তিনশ জনকে। এজাহারে আসামিদের বিরুদ্ধে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। 

 

এ ঘটনায় শনিবার (৮ এপ্রিল) রাতেই রামগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফারজানা মজুমদার জনি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ এপ্রিল) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আটক দুইজনকে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন