News71.com
 Bangladesh
 09 Apr 23, 05:33 PM
 136           
 0
 09 Apr 23, 05:33 PM

কুষ্টিয়ায় ৩য় দিনেও চলছে বাস ধর্মঘট।। ভোগান্তিতে যাত্রীরা

কুষ্টিয়ায় ৩য় দিনেও চলছে বাস ধর্মঘট।। ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্কঃ মাগুরায় চাকরি করেন কুষ্টিয়ার কমলাপুর গ্রামের আসাবুল ইসলাম। প্রতি বৃহস্পতিবার বাড়িতে আসেন। তিনি বলেন, স্বাভাবিক সময়ে যাতায়াতের খরচ ২৫০ টাকা। আজ (৯ এপ্রিল) সকালে তিনি সিএনজি চালিত অটোরিকশাযোগে মাগুরা পৌঁছাতে একবারেই লেগেছে ৩২০ টাকা। ছোটখাটো চাকরিজীবীদের এই বাড়তি খরচ গোদের ওপর বিষফোঁড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের সুরাহা না হওয়ায় রোববার (৯ এপ্রিল) তৃতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। এতে সীমাহীন ভোগান্তির সঙ্গে বাড়তি খরচের বোঝা টানতে হচ্ছে যাত্রীদের। শুক্রবার (৭ এপ্রিল) ভোর থেকে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ফরিদপুর রুটে চলছে এই বাস ধর্মঘট।

 

সংকট নিরসনে শনিবার (৮ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম জেলার বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করলেও কোনো সুরাহা হয়নি। কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুল আলমের অভিযোগ, গতকাল (৮ এপ্রিল) কুষ্টিয়া জেলা প্রশাসকের উদ্যোগে আমাদের সঙ্গে বৈঠকে মতবিনিময় শেষে কুষ্টিয়ার মালিক শ্রমিকের পক্ষ থেকে বাস চলাচল স্বাভাবিক করার সম্মতি দিলেও ঝিনাইদহের মালিক-শ্রমিকরা আমাদের গাড়ি ঢুকতে দিচ্ছে না। বিষয়টি দুই জেলার প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সুরাহা করবেন বলে আশ্বস্ত করা হয়। অথচ রোববার (৯ এপ্রিল) দুপুর পর্যন্তও দুই জেলার প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুরাহা করতে পারেনি। আমরা গাড়ি ছাড়তে প্রস্তুত আছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন