News71.com
 Bangladesh
 09 Apr 23, 05:30 PM
 82           
 0
 09 Apr 23, 05:30 PM

মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচারকারীদের শাস্তির জন্য আইন পাশ করা উচিৎ।।মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচারকারীদের শাস্তির জন্য আইন পাশ করা উচিৎ।।মুক্তিযুদ্ধমন্ত্রী

নিউজ ডেস্কঃ ইতিহাস বিকৃতকারীদের ও মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে মিথ্যাচারকারীদের রাষ্ট্রীয়ভাবে শাস্তি দেবার জন্য সংসদে একটা আইন পাশ করা উচিৎ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার (৯ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর তৃতীয় দিনে আলোচনায় অংশ নিয়ে মোজাম্মেল হক এ মন্তব্য করেন। 

 

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে শাস্তি হওয়া উচিৎ। তাই স্বাধীনতা বিরোধীদের শাস্তির জন্য এবং দেশকে একটা সেফ গার্ড দেবার জন্য, ইতিহাস বিকৃতকারীদের ও মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে মিথ্যাচারকারীদের রাষ্ট্রীয়ভাবে শাস্তি দেবার জন্য সংসদে একটা আইন পাশ করার উচিৎ। আমি শুনেছি, ল কমিশন নাকি এ ধরনের একটি আইনের প্রস্তাবণা করেছে। এ আইনটি যাতে জাতিকে সেফ গার্ডে রাখার জন্য এ সংসদে পাশ করা যায়, সে আহ্বান জানাবো। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন