News71.com
 Bangladesh
 09 Apr 23, 12:17 PM
 96           
 0
 09 Apr 23, 12:17 PM

অধিকাংশ জেলায় তীব্র তাপদাহ।।সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

অধিকাংশ জেলায় তীব্র তাপদাহ।।সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

নিউজ ডেস্কঃ দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, যা অব্যহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (৮ এপ্রিল) থার্মোমিটারের পারদ ৩৮ ডিগ্রি ছাড়িয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে- চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে যশোর ও রাজশাহীতেও ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যান্য জেলাগুলোতেও থার্মোমিটারের পারদ উঠে গেছে ৩৬ ডিগ্রির ওপরে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন