News71.com
 Bangladesh
 15 Jul 16, 04:29 PM
 364           
 0
 15 Jul 16, 04:29 PM

রাজধানীতে ছয় প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রাজধানীতে ছয় প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

 

নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর ও পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএসটিআই ও এপিবিএন ১ উত্তরা, ঢাকা'র এসআই (স.) মো. আব্দুর রহমানের নেতৃত্বে এপিবিএন এর একটি দল ওষুধের দোকানসহ ছয়টি প্রতিষ্ঠানে এ অভিযান চালায়। এই সময় বিএসটিআই'র সহকারি পরিচালক রজনী নাহার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী শ্যামলী লেনের সার্জে ফার্মাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে পাঁচহাজার টাকা, হোটেল প্লেজ্যান্টকে নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে ১৮হাজার টাকা, পল্লবীর উপভোগ কাবাব রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, ট্রাস্ট শর্মা রেষ্টুরেন্টকে ১০হাজার টাকা, সৌরভ রেষ্টুরেন্টকে তিনহাজার টাকা ও ইনজাইট রেষ্টুরেন্টকে পাঁচহাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

সহকারী পুলিশ সুপার মো. আয়নাল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন