News71.com
 Bangladesh
 08 Apr 23, 07:36 PM
 133           
 0
 08 Apr 23, 07:36 PM

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ঢাকা বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা।।

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ঢাকা বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা।।

নিউজ ডেস্কঃগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। শনিবার (৮ এপ্রিল) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

 

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  পরে তিনি সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন