
নিউজ ডেস্কঃ আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা ছয় মাস আগে থেকেই করা হয়েছিল। এ ঘটনায় জেলখানায় এবং বাইরে মূল সমন্বয়কের দায়িত্ব পালন করেন আনসার আল ইসলামের সামরিক (আসকারি) শাখার সদস্য সোহেলের স্ত্রী ফাতিহা তাসনীম শিখা।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান একথা জানান। শুক্রবার (৭ এপ্রিল) ঢাকার কোতয়ালি থানার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ফাতিহা তাসনীম শিখাসহ দুজনকে গ্রেফতার করে সিটিটিসি। অপরজন হলেন হুসনা আক্তার ওরফে হুসনা।