News71.com
 Bangladesh
 08 Apr 23, 07:34 PM
 111           
 0
 08 Apr 23, 07:34 PM

ফায়ার সার্ভিস দপ্তরে হামলার ঘটনা পরিকল্পিত হতে পারে।।পুলিশ কমিশনার

ফায়ার সার্ভিস দপ্তরে হামলার ঘটনা পরিকল্পিত হতে পারে।।পুলিশ কমিশনার

নিউজ ডেস্কঃ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলার ঘটনাকে পরিকল্পিত বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।  তিনি বলেন, মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত আক্রমণ। আমরা এই মামলা রেকর্ড করেছি। এর মধ্যে ১১ জন আসামিকে গ্রেফতার করেছি। শনিবার (৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঢাকা ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

 

খন্দকার গোলাম ফারুক বলেন, বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে  বিক্ষিপ্ত কিছু জনতা ভাঙচুর করেছে। এ সময় অফিসও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত আক্রমণ। আমরা এই মামলা রেকর্ড করেছি। এর মধ্যে ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের সঙ্গে ভিডিও ফুটেজের অনেকের চেহারার মিল আছে। আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব। এখানে অন্য কোন পরিকল্পনা , ভিন্ন কোনো দৃষ্টিকোণ ও ভিন্ন কোনো গোষ্ঠীর থেকে এই ঘটনা ঘটিয়েছে কিনা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য পেলে জানাব। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন