News71.com
 Bangladesh
 08 Apr 23, 07:30 PM
 99           
 0
 08 Apr 23, 07:30 PM

একজন জঙ্গি গ্রেপ্তারে প্রচুর সময় ব্যয় করতে হয়।।পুলিশ কমিশনার

একজন জঙ্গি গ্রেপ্তারে প্রচুর সময় ব্যয় করতে হয়।।পুলিশ কমিশনার

নিউজ ডেস্কঃ এক একটি জঙ্গি ধরতে আমাদের প্রচুর সময় লাগে। জঙ্গিরা কোন নরমাল টেলিফোন বা নরমাল অ্যাপস ব্যবহার করে না। প্রচুর সময় ব্যয় করে এক একজন জঙ্গিকে গ্রেপ্তার করতে হয় বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।  শনিবার (৮ এপ্রিল) দুপুরে  বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঢাকা ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

 

খন্দকার গোলাম ফারুক বলেন, দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার অপারেশনে যারা জড়িত ছিল তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যারা অপারেশনে জড়িত ছিল তাদেরকে আগে গ্রেফতার করতে পেরেছি। আমার ধারণা যে দুজন জঙ্গি পালিয়ে আছে, তাদের আমরা শিগগিরই গ্রেপ্তার করতে পারব। পুলিশ কমিশনার বলেন, বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে বিক্ষিপ্ত কিছু জনতা ভাঙচুর করেছে। এ সময় অফিসও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত আক্রমণ। আমরা এই মামলা রেকর্ড করেছি। এর মধ্যে ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের সঙ্গে ভিডিও ফুটেজের অনেকের চেহারার মিল আছে। আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন