News71.com
 Bangladesh
 15 Jul 16, 04:27 PM
 311           
 0
 15 Jul 16, 04:27 PM

নারায়ণগঞ্জে এক গার্মেন্টকর্মী ১১ দিন ধরে নিখোঁজ

নারায়ণগঞ্জে এক গার্মেন্টকর্মী ১১ দিন ধরে নিখোঁজ

 

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন সোহেল রানা নামের এক গার্মেন্টকর্মী। গত ৩ জুলাই গার্মেন্ট থেকে বেতন-বোনাস নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সোহেল রানার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ হওয়ার দু'দিন পর তার স্ত্রী গার্মেন্টকর্মী মিতু বেগম বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করেন। সোহেলের সন্ধান না পেয়ে তার মা-বাবা, স্ত্রী ও ৬ বছর বয়সী কন্যাসহ স্বজনরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

জানা গেছে, বরিশালের উজিরপুর থানার সাকবাল গ্রামের মো. আব্দুল হকের পুত্র মো. সোহেল রানা (৩২) শহরের চাষাঢ়া বালুরমাঠ নূর মসজিদ সংলগ্ন প্যাসিফিক সুয়েটার কারখানায় অপারেটর পদে কর্মরত। তিনি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার ৪৩/১৩ নবাব সলিমুল্লাহ রোডস্থ কাজী সাহেবের বাসায় স্ত্রী মিতু বেগম ও ৬ বছর বয়সী কন্যাকে নিয়ে ভাড়া থাকতেন। মিতু বেগম ফতুল্লার পুলিশ লাইন টাগারপাড়ের ফুজি সুয়েটার কারখানায় অপারেটর পদে কাজ করেন। গত ৩ জুলাই সোহেল ও মিতু সকালে একসঙ্গে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে সন্ধ্যায় মিতু ঘরে ফিরে জানতে পারেন সোহেল দুপুরে গার্মেন্ট থেকে বেতন ও বোনাস নিয়ে বের হয়েছেন। ওইদিন দুপুরেই প্যাসিফিক সুয়েটার কারখানাটিতে ঈদের ছুটি দেওয়া হয়। এরপর থেকে সোহেল রানার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, সোহেল রানাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন