News71.com
 Bangladesh
 08 Apr 23, 12:28 PM
 161           
 0
 08 Apr 23, 12:28 PM

দেশের ২২ জেলায় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস।।

দেশের ২২ জেলায় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস।।

নিউজ ডেস্কঃ সারা দেশেই কয়েকদিন ধরে অস্বস্তিকর গরম পড়েছে। এতে বিশেষ করে রোজাদারদের জন্য কষ্ট বেড়ে গেছে। এই গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

 

এতে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, চট্টগ্রামের সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, পটুয়াখালীর খেপুপাড়া ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে পরবর্তী ২ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন