News71.com
 Bangladesh
 15 Jul 16, 04:25 PM
 370           
 0
 15 Jul 16, 04:25 PM

নোয়াখালীতে মসজিদের ইমামকে গলা কেটে হত্যা

নোয়াখালীতে মসজিদের ইমামকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক: নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর জামে মসিজদের ইমাম জহিরুল হককে (৫০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে মসজিদের পাশে ইমামের ঘর থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মসজিদের ইমাম জহিরুল হক মসাজিদের পাশের বাড়িতে স্বপরিবারে থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পরিবারের লোকজন তার রুমে গিয়ে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এই খবর পেয়ে পুলিশ গিয়ে রাত ১২ দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমারা এখনও এই মৃত্যুর কারন জানতে পারিনি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন