News71.com
 Bangladesh
 07 Apr 23, 08:34 PM
 100           
 0
 07 Apr 23, 08:34 PM

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানান।

 

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাত্র চারদিনে টেস্ট জিতেছে বাংলাদেশ। সফরকারী আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। শক্তির বিচারে এমনিতেও বিশাল ফারাক বাংলাদেশ আর আয়ারল্যান্ডের, তার ওপর মিরপুরের মাঠ। অনুমিতই ছিল, হেসেখেলে আইরিশদের হারাবে বাংলাদেশ। ম্যাচের প্রথম দুদিন দৃশ্যপট এগিয়েছে সেভাবেই। কিন্তু তৃতীয় দিনে হুট করেই কাহিনিতে নতুন মোড়। লোরকান টাকারের সেঞ্চুরির পর অ্যান্ডি ম্যাকব্রাইনের প্রতিরোধ। আইরিশদের এমন কামব্যাক অনেকটা চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিল টাইগার অধিনায়কের কপালে। তবে চতুর্থ দিনে সবকিছু ঠিকঠাকভাবেই করল সাকিব আল হাসানের দল। আইরিশদের দ্রুত গুঁড়িয়ে দেয়ার পর মুশফিকের অনবদ্য ইনিংসে চার দিনেই জয় পেল বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন