
নিউজ ডেস্কঃ তিন মেয়াদে জাতীয় সংসদের ধারাবাহিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রের স্থায়িত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের ব্যাপক উন্নয়নের ক্ষেত্র রচনা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, জনগণের জীবনমানের উন্নয়নে আজ বাংলাদেশ বিশ্বের বিস্ময়। দারিদ্র্য বিমোচন, দুর্যোগ মোকাবিলা, নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার হ্রাস ও উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল। শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনে ১৪৭ বিধিতে দেয়া প্রস্তাব উত্থাপনকালে এসব কথা বলেন শেখ হাসিনা।