News71.com
 Bangladesh
 07 Apr 23, 07:15 PM
 122           
 0
 07 Apr 23, 07:15 PM

পাল্টাপাল্টি কর্মসূচি।।খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

পাল্টাপাল্টি কর্মসূচি।।খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৭ এপ্রিল) খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুজ্জামান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন। 

 

এতে বলা হয়, আগামীকাল শনিবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে জেলা বিএনপি ইফতার মাহফিল আয়োজন করে। অন্যদিকে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা একই স্থানে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ করবে বলে জানায়। মাহফিল ও সমাবেশ চলাকালীন আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। তাই শনিবার সকার ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এর আগে সকালে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় ইফতার মাহফিলে বাঁধা না দেওয়ায় আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। বাঁধা দিলে সড়ক অবরোধ কর্মসূচি করার হুঁশিয়ারি দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন