News71.com
 Bangladesh
 07 Apr 23, 05:30 PM
 90           
 0
 07 Apr 23, 05:30 PM

আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি কল্যাণকর নয়।।রাষ্ট্রপতি

আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি কল্যাণকর নয়।।রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ আন্দোলনের নামে সন্ত্রাসের রাজনীতি দেশ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এজন্য তিনি সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে সবাইকে ঐকমত্যে আসার আহ্বান জানান। শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে স্মারক বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

 

রাষ্ট্রপতি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনও দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সবার সহায়তা করা উচিত। রাজনীতি থেকে হিংসা-হানাহানি অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রীতিনীতি ও মহান সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশে গণতন্ত্র চর্চার ইতিহাসকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে- এটাই সবার প্রত্যাশা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন