
নিউজ ডেস্কঃ রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা ভয়াবহ আগুন পুরোপুরি নিভেছে ৭৫ ঘণ্টা পর।শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায় এ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার। এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আগুন লাগার পর নিরাপত্তার কথা ভেবে বঙ্গবাজার ও আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এখন সেটি পুরোপুরি চালু করা সম্ভব হবে।
এর আগে বঙ্গবাজারে আগুন লাগার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের ভয়াবহতা দেখে ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ ও গাজীপুর ফায়ার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটও সেখানে যোগ দেয়। সব মিলিয়ে ৪৮টি ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর মধ্যে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।