News71.com
 Bangladesh
 06 Apr 23, 08:03 PM
 118           
 0
 06 Apr 23, 08:03 PM

বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ।।শেখ হাসিনা

বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ।।শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণগুলো প্রজন্মের পর প্রজন্মের জন্য অমূল্য সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ‘কার্যউপদেষ্টা কমিটির’ দ্বাদশ বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৫০ বছরে আমাদের যে প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম এই ভাষণগুলো জানা, তাতে বাংলাদেশটাকে বোঝা, মানুষের মানুষের অবস্থাটা জানা, তাদের আর্থ-সামাজিক উন্নতি, সবকিছু জানার একটা সুযোগ পাবে। বাংলাদেশটা কীভাবে চলবে সেই দিক-নির্দেশনা তিনি তার ভাষণে দিয়ে গেছেন। কাজেই এটা আমাদের জন্য একটা অমূল্য সম্পদ। শেখ হাসিনা বলেন, সেই সংসদ অধিবেশনে (স্বাধীনতা পরবর্তী সময়ে) তিনি যে ভাষণগুলো দিয়েছেন, পরবর্তীতে সব ভাষণগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, যেটা আমি মনে করি আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসি, এটা আমাদের জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন