News71.com
 Bangladesh
 06 Apr 23, 11:57 AM
 119           
 0
 06 Apr 23, 11:57 AM

ফেনীতে রাসায়নিক মেশানো প্রচুর ভেজাল মসলাসহ আটক ১।।

ফেনীতে রাসায়নিক মেশানো প্রচুর ভেজাল মসলাসহ আটক ১।।

নিউজ ডেস্কঃ ফেনী শহরের রামপুর এলাকা থেকে দেড় হাজার কেজি রাসায়নিক মেশানো ভেজাল মসলাসহ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে বিসমিল্লাহ মিলে অভিযান চালান র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা।

 

র‌্যাব জানায়, ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েক ব্যক্তি ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে বিসমিল্লাহ মিলের ভেতর ভেজাল মসলা তৈরি হচ্ছে। এরপর র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল রাত ১২টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় তাদের দেখে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। আটক মো. সাঈদ হোসেন (৩৫) ফেনীর সোনাগাজী থানার সাড়াইত কান্দি গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন