
নিউজ ডেস্কঃ চলতি মৌসুমের সর্বশেষ তিনটি এল ক্লাসিকোতেই হেরেছিল রিয়াল মাদ্রিদ। এর মধ্যে শেষটা তো ছিল রিয়ালের ঘরের মাঠে। মর্যাদার লড়াইয়ে যখন রিয়ালের নাজুক অবস্থা, তখন তাদের সামনে এল আরও বড় পরীক্ষা। বার্সেলোনার ১১ জন খেলোয়াড় ছাড়া গ্যালারিভর্তি দর্শকের বিরুদ্ধেও লড়তে হবে কার্লো আনচেলত্তির দলকে। তবে নামটা যখন রিয়াল মাদ্রিদ, তখন অনেক কিছুই সম্ভব। ঘুরে দাঁড়িয়ে বার্সার মাঠে রীতিমতো গোল উৎসব করল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
বুধবার (৫ এপ্রিল) রাতে ক্যাম্প ন্যুয়ের ম্যাচে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে রিয়ালের জয়ের বড় নায়ক করিম বেনজেমা। এই জয়ে কোপা দেল রের ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির দল। প্রথম লেগে নিজেদ্র মাঠে ১-০ গোলে হেরেছিল লস ব্ল্যাঙ্কোসরা। সেই প্রতিশোধটা এবার ভালোভাবেই নিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে প্রথমদিকে আধিপত্য দেখিয়েছে বার্সাই। প্রথম ৪৫ মিনিটে বল দখল থেকে শুরু করে আক্রমণেও বেশ দাপট দেখিয়েছে ক্যাম্প ন্যুয়ের দলটি। থিবো কোর্তোয়া দারুণ কিছু গোল না বাঁচালে এগিয়েও যেতে পারত তারা। কিন্তু নাটকীয় চিত্রনাট্যে পরের গল্পটা লেখা হলো ভিন্নভাবে।