News71.com
 Bangladesh
 05 Apr 23, 10:40 PM
 132           
 0
 05 Apr 23, 10:40 PM

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে গুলি-ভাঙচুর।।

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে গুলি-ভাঙচুর।।

নিউজ ডেস্কঃ নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় গুলিবর্ষণসহ ব্যাপক ভাঙচুর চালান ওই নেতাকর্মীরা। বুধবার (৫ এপ্রিল) দুপুরে নরসিংদীর চিনিশপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।  বিএনপি দলীয় সূত্রে জানা য়ায়, আগামী ৮ এপ্রিল  বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বুধবার দুপুরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকন, মনোহরদী-বেলাব আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ বিএনপির নেতারা প্রস্তুতি সভা করছিল।

 

 এ সময় হঠাৎ বিএনপির পদবঞ্চিত নেতা মাইনুদ্দিন ভূইয়ার নেতৃত্বে একদল কর্মীরা বিএনপি অফিসে হামলা চালায়। ওই সময় কার্যালয়ের গেটে ভাঙচুরের পাশাপাশি দফায় দফায় ককটেল ও গুলিবর্ষণ করা হয়।  এ সময় জেলাখানার মোড়ে হাসান নামে এক সিএনজি চালককে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া একজন টেলিভিশন সাংবাদিকের মোটরসাইকেলসহ একটি অটোরিকশার শো-রুম ভাঙচুর করা হয়।  এর আগে বিএনপির কার্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয় পদবঞ্চিত ছাত্রদলের বহিষ্কৃত নেতাকর্মীরা। এরপর সদস্য সচিব মঞ্জুর এলাহী এসে বিকল্প উপায়ে কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন