News71.com
 Bangladesh
 05 Apr 23, 05:36 PM
 92           
 0
 05 Apr 23, 05:36 PM

বঙ্গবাজারের ব্যবসায়ীদের কান্না সহ্য করা যায় না।। প্রধানমন্ত্রী

বঙ্গবাজারের ব্যবসায়ীদের কান্না সহ্য করা যায় না।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদের আগে, রোজার সময় ব্যবসায়ীদের কষ্ট, তাদের কান্না সহ্য করা যায় না। বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণ পরিশোধের প্রথম ও দ্বিতীয় কিস্তির চেক গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।   ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার একটি চেক গ্রহণ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর হাতে এ চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে কষ্ট লাগে এখানে একবার ১৯৯৫ সালে আগুন লাগে, এরপর ২০১৮ সালে আবার আগুন লেগেছিল। তারপর এখানে আমরা একটা সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প নিয়েছিলাম; তখন বেশ কিছু লোক বাধা দেয়। শুধু বাধা দেয়নি, একটা রিটও করে। হাইকোর্ট এটিকে স্থগিত করে দেন।প্রধানমন্ত্রী বলেন, সে সময় যদি এটা স্থগিত না করতো তাহলে এখানে হয়তো আমরা একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা তখন হতো না। ঈদের আগে রোজার সময় ব্যবসায়ীদের কষ্ট, তাদের কান্না এটা সহ্য করা যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন