News71.com
 Bangladesh
 05 Apr 23, 12:50 PM
 117           
 0
 05 Apr 23, 12:50 PM

রোকেয়া আফজাল রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক।।

রোকেয়া আফজাল রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া আফজাল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বুধবার (৫ এপ্রিল) এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।

 

রোকেয়া আফজাল রহমানের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি। এর আগে, বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান রোকেয়া আফজাল রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন