News71.com
 Bangladesh
 05 Apr 23, 10:47 AM
 121           
 0
 05 Apr 23, 10:47 AM

রোকেয়া আফজাল রহমান মারা গেছেন।।

রোকেয়া আফজাল রহমান মারা গেছেন।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া আফজাল রহমান মারা গেছেন। বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় রোকেয়া আফজাল রহমানের মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন