
নিউজ ডেস্কঃ নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভেনি রাজধানীর বঙ্গবাজার ও এনেক্সকো টাওয়ারসহ আশপাশের ভবনের আগুন। এ আগুন কখন পুরোপুরি নেভাতে পারবে, তাও সুনির্দিষ্ট করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বুধবার (০৫ এপ্রিল) ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মো. রেজাউল করিম বললেন, এ আগুন পুরোপুরি নেভাতে আরও কিছু সময় লাগবে। মঙ্গববার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে লাগা আগুন দুপুরে নিয়ন্ত্রণে আসার একদিন পর আজ (বুধবার) সকাল পর্যন্তও বঙ্গবাজারের পাশের এনেক্সকো টাওয়ার ও গুদামে ধোঁয়া উঠছিল।। এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে অনবরত ধোঁয়ার সঙ্গে বের হতে দেখা যায় আগুনের ফুলকি। রাতভর আগুন নেভানোর চেষ্টা করেছে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপ আর বাতাসের কারণে আসেনি সাফল্য।