
নিউজ ডেস্কঃ মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। এতে যাত্রীরা আধুনিক এ যাতায়াত সুবিধা আরও বেশি সময় ধরে পাবেন।এ সময়সীমা বেড়েছে বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে।
গত ৩০ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ওইদিন তিনি বলেন, ‘বর্তমানে মেট্রোরেল সেবা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া যাচ্ছে।’ এম এ এন সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে মেট্রোরেল সেবা শুরুতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টার জন্য চালু ছিল এবং যাত্রীরা কীভাবে গণপরিবহনের নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয়, তার ওপর নির্ভর করে সময় বাড়ানোর কথা বলে হয়েছিল।