News71.com
 Bangladesh
 15 Jul 16, 04:02 PM
 364           
 0
 15 Jul 16, 04:02 PM

বিএনপি-জামায়াত সন্ত্রাসের মদদদাতা।। জুনাইদ আহমেদ পলক।।

বিএনপি-জামায়াত সন্ত্রাসের মদদদাতা।। জুনাইদ আহমেদ পলক।।

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতই দেশে জঙ্গি সন্ত্রাসের আসল মদদদাতা বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে তারা বাংলাদেশের উন্নয়নকে বার বার বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। আজ সকালে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে মহল্লা/ওয়ার্ডভিত্তিক সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমদ বলেন, 'স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করা হয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। আজ ৪৬ বছর পর দেশ যখন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখন তারা ফের দেশকে অস্থিতিশীল করার লক্ষে পরিকল্পিত খুন ও হামলা চালাচ্ছে।'


প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জনগণের প্রতি আস্থা হারিয়েছে। তারা বুঝেছে নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতা যাওয়া আর সম্ভব নয়।'

বিশেষ বর্ধিত সভায় জঙ্গিবাদ মোকাবেলায় আইনজীবী, সুশীল সমাজের নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতারা, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ১২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন