News71.com
 Bangladesh
 04 Apr 23, 07:52 PM
 123           
 0
 04 Apr 23, 07:52 PM

ফায়ার সার্ভিস সদর দফতরে হামলায় ব্যবস্থা নেয়া হবে।।আইজিপি

ফায়ার সার্ভিস সদর দফতরে হামলায় ব্যবস্থা নেয়া হবে।।আইজিপি

নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিস সদর দফতরে হামলায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

 

বঙ্গবাজারে লাগা আগুনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সোয়া তিনটার দিকে বঙ্গবাজারে লাগা আগুনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ফায়ার সার্ভিসের সদর দফতরে হামলার প্রসঙ্গে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন