News71.com
 Bangladesh
 04 Apr 23, 07:50 PM
 110           
 0
 04 Apr 23, 07:50 PM

ঈদের আগে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড দুঃখজনক।।মোমেন

ঈদের আগে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড দুঃখজনক।।মোমেন

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ঈদের আগে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমি এখানে মাঝে মাঝে বাজার করি। এখানে আমরা অনেক সস্তায় জিনিস কিনতে পারি। অন্যান্য দোকানের চেয়ে এখানকার দোকানগুলোতে দাম ৫ গুণ সস্তা। ঈদের আগে এখানে অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক।

 

মোমেন এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাদের সান্ত্বনা দেন। মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৫ হাজার দোকান পুড়ে গেছে বলে দাবি দোকান মালিক সমিতির। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন