News71.com
 Bangladesh
 04 Apr 23, 07:48 PM
 106           
 0
 04 Apr 23, 07:48 PM

৪ বছর আগেই বঙ্গবাজার ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়।।তাপস

৪ বছর আগেই বঙ্গবাজার ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়।।তাপস

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, চার বছর আগেই (২০১৯ সালে) বঙ্গবাজারকে ‌‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছিল। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বঙ্গবাজার মার্কেট ২০১৯ সালে সিটি কর্পোরেশন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে। 

 

তখন নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেসময় মার্কেট সমিতি নতুন ভবন নির্মাণে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করে এবং হাইকোর্ট স্থগিতাদেশ দেন। এতে সিটি করপোরেশনের কিছু করার ছিল না। সংবাদ সম্মেলনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, আজ অগ্নিকাণ্ডে ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ দুর্ঘটনা তদারকি করছেন। সেখানে মোট ২৯৩১টি দোকান ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন