News71.com
 Bangladesh
 04 Apr 23, 09:51 AM
 96           
 0
 04 Apr 23, 09:51 AM

বঙ্গবাজারে ভয়াবহ আগুন।।নিয়ন্ত্রণে ৪১ ইউনিট

বঙ্গবাজারে ভয়াবহ আগুন।।নিয়ন্ত্রণে ৪১ ইউনিট

নিউজ ডেস্কঃ  রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১ টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন