News71.com
 Bangladesh
 03 Apr 23, 07:16 PM
 125           
 0
 03 Apr 23, 07:16 PM

৭ দিনের মধ্যে অছাত্রদের হল ছাড়তে বলল জাবি।।

৭ দিনের মধ্যে অছাত্রদের হল ছাড়তে বলল জাবি।।

নিউজ ডেস্কঃ আবাসিক হলে অবস্থানকারী অছাত্রদের হল আগামী ৭ দিনের মধ্যে হল ছাড়তে নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। গত ২৫ মার্চ উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রভোস্ট কমিটির যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা বলে অফিস আদেশে জানানো হয়।

 

এতে বলা হয়, যে সকল শিক্ষার্থী স্নাতকোত্তর পরীক্ষা সমাপ্ত করেছে কিংবা নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছে তাদেরকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে হল ছাড়তে পুনরায় নির্দেশ দেওয়া হলো। উক্ত সময়ের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, এটা আগে প্রশাসনের একটা রুটিন ওয়ার্ক ছিল যা বেশকিছুদিন ধরে আমরা পাইনি। এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে তৎপর। এর আগে নোটিশ দিয়ে আমরা এর অনেকাংশে বাস্তবায়ন করেছিলাম। এখন ছুটি হওয়ায় এমনিতে অনেকেই হলে না থাকায় এ সময়ে তার বাস্তবায়ন কিছুটা কঠিন। তারপরও আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন