
নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনে শতভাগ ব্যালটে ভোটের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) নতুন কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের একথা বলেন তিনি।
নির্বাচন কমিশনের সমালোচনা করে আমীর খসরু বলেন, বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। এদিকে দুপরে ইসি ভবনে বৈঠক শেষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেইসঙ্গে অর্থ সংকটের কথাও জানান সচিব।