News71.com
 Bangladesh
 15 Jul 16, 03:56 PM
 330           
 0
 15 Jul 16, 03:56 PM

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে খুন করে ডাকাতি।।

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে খুন করে ডাকাতি।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই প্রবাসীর স্ত্রী জাকেরা বেগমকে (৫২) হত্যা করে মালামাল লুট করে নিয়ে যায়।

গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাকেরা বেগম ধর্মপুর গ্রামের মেন্দি মিয়ার বাড়ির দুবাই প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। তিনি পুত্রবধূ ও আট মাস বয়সী নাতনিকে নিয়ে বাড়িতে থাকতেন।

প্রতিবেশীরা জানান, মুখোশধারী একদল ডাকাত দোতলা বাড়ির ছাদের দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় প্রবাসীর স্ত্রী বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার ‍লুট করে নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে রাত ৪ টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন