News71.com
 Bangladesh
 03 Apr 23, 05:23 PM
 105           
 0
 03 Apr 23, 05:23 PM

কোন পদ্ধতিতে নির্বাচন হবে সিদ্ধান্তের এখতিয়ার কমিশনের।। তথ্যমন্ত্রী

কোন পদ্ধতিতে নির্বাচন হবে সিদ্ধান্তের এখতিয়ার কমিশনের।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন, কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কমিশনের আছে।

 

সোমবার (০৩ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) এক অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ ব্যালটে হবে ইসির এ সিদ্ধান্তের বিষয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, দলীয় ফোরামে  আলোচনা করে বিস্তারিত জানানো হবে। আর নির্বাচন কমিশন স্বাধীন। কোন পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন