
নিউজ ডেস্কঃ সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা ও গুম করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীন উদ্দিন চৌধুরী এ্যানি। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বাসায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বাসায় গিয়ে এ কথা বলেন তিনি। সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতসহ অনেকে। সাংবাদিক শামসের মাকে সান্ত্বনা জানিয়ে এ্যানি বলেন, ‘আজ দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা ও গুম করা হয়। আল্লাহর অশেষ রহমত যে, সাংবাদিক শামস গুমের শিকার হননি।’