News71.com
 Bangladesh
 03 Apr 23, 05:18 PM
 85           
 0
 03 Apr 23, 05:18 PM

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে।।

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে।।

নিউজ ডেস্কঃ অর্ধশতাধিক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলীয় ৯টি কয়েকটি অঙ্গরাজ্য। এসব ঘূর্ণিঝড়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত হয়েছেন আরও অনেকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন প্রায় ৬ লাখ মানুষ। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের। অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে থাকা তথ্যানুসারে যুক্তরাষ্ট্রের ৯টি অঙ্গরাজ্যের ওপর দিয়ে গত শুক্রবার (৩১ মার্চ) থেকে রোববার (২ এপ্রিল) অর্ধশতাধিক ঘূর্ণিঝড় বয়ে যায়। 

 

এসব ঘূর্ণিঝড়ে স্থাপনা-অবকাঠামোর ক্ষতি হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছেন ৩২ জন। সামনের দিনগুলোতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আরকানসাস, আলাবামা, টেনেসি, মিসিসিপিসহ কয়েকটি অঙ্গরাজ্যে অনেকের ঘর-বাড়ি হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এরমধ্যে শক্তিশালী টর্নেডোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরকানসাস অঙ্গরাজ্য। তবে, কোথাও কোথাও ভয়াবহ টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছেন স্থানীয়রা। বাসিন্দাদের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন